হবিগঞ্জে ডিসি ইশরাত জাহান করোনা আক্রান্ত

মোঃ নাজমুল হক

হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে করাঙ্গীনিউজকে এতথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল।

তিনি জানান- জেলা প্রশাসক আজ সকালে করোনা পরীক্ষার জন্য স্যাম্পুল দিয়েছিলেন। দুপুর দেড়টার মধ্যেই রিপোর্ট আসে পজিটিভ।

শারীরীক অবস্থা বুঝে চিকিৎসার জন্য পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্ত।

এই সংবাদটি 272 বার পঠিত হয়েছে