মাহবুব উল আলম হানিফের রোগ মুক্তি কামনায় কাউন্সিলার আজাদের দোয়া ও মিলাদ মাহফিল

এম, এস রুবেলঃ-করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের রোগমুক্তি কামনায় সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ এশা আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মাহবুব উল আলম হানিফের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এড.ফখরুল ইসলাম, সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: দবির আলী,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফজলুর রহমান, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভী, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এনায়েতুল বারি মুর্শেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, মহানগর যুবলীগ নেতা দেওয়ান মুরাদ হাসান, শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের ২১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম,
মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠা কালীন কমিটির সদস্য আজাদুর রহমান চঞ্চল, ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস.আর শাওন, মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী, জাকির আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, হারুন রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শওকত হাসান মানিক সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাভাজন একজন ব্যক্তি। তিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর নির্দেশে দলের দুঃসময়ে পাশে ছিলেন। শত ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা আওয়ামী লীগের মাহবুব উল হানিফের জাহাঙ্গীর সুস্থতায় মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া প্রার্থনা করছি।

এই সংবাদটি 325 বার পঠিত হয়েছে