মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
চুনারুঘাট উপজেলায় ৯নং রাণীগাঁও ইউনিয়নে বিকাল ৩.০০ ঘটিকায় অবৈধভাবে গরুর হাট বসিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই সময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালনার অপরাধে ২ জন ট্রাক চালককে ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জনাব মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট ।
সার্বিক সহযোগিতার ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






