মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
র্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
তারিখ ৬.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, ও অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজীবাজার আল মদিনা রেস্টুরেন্ট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে অভিযান পরিচালনা করে ৩০(ত্রিশ) কেজি গাঁজা এবং দুই টি মোবাইল সেট, চার টি সীমকার্ড একটি মেমরী কার্ড, নগদ- পাঁচ হাজার পাঁচশত পচিশ টাকা, ও হাত ঘড়ি-(এক)টি জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী কুদ্দুস খাঁন প্রকাশ কুদ্দুস মিয়া(৪২), পিতা- মৃত রজব আলী সাং-গোয়াসনগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(গ) ধারা মোতাবেক উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা করেছে।






