মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আজিজুল্লাহর পুত্র।
ঘটনার খবর পেয়েই নিহতের বাড়িতে উপস্থিত হয় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। এ সময় তিনি নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকার অনুদান তুলে দেন।
জানা যায়, কৃষক আকবর আলী আউশ ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকাল বেলায় বাড়ির পূর্ব পাশে কোদাল নিয়ে মাঠে যান। সকাল ৯টার দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় হঠাৎ একটি বজ্র তার শরীরে এসে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মিরপুর ইউনিয়নের মেম্বার শামীম আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।






