জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আমি বেঁচে থাকলে সুনামগঞ্জের উন্নয়নের কোন কমতি থাকবে না। আমার কাছে সব সমান। আমি বিশেষ কোন গোষ্ঠীর কথা চিন্তা করে উন্নয়ন করছিনা।
এসময় মাননীয় প্রধামন্ত্রীর জননেতৃ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আমি প্রধামন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি আমাদের হাওরের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন পিছিয়ে পড়া জেলা গুলোতে বিশ্ববিদ্যালয় দিবেন, উনি উনার কথা রেখেছেন। আমাদের সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন। শুধু বিশ্ববিদ্যালয়ই নয় সুনামগঞ্জের জন্য আরও বড়বড় মেগা প্রকল্প অনুমোদন হচ্ছে। সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত কোন খালি জায়গা থাকবে না। সব জায়গা উন্নয়নে পরিপূর্ণ করা হবে।
সুনামগঞ্জবাসীকে সরকারের সকল উন্নয়ন কাজে সহযোগিতার আহব্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ সকল বিরোধিতা প্রতিহত করে সুনামগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ হবেই হবে৷ কাজেই উন্নয়নের বিরোধিতা না করে আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে থাকা।
বুধবার(১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ মান্নান চত্বরে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডা: দিপু মনিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ এবং ছাত্রজনতার আনন্দ মিছিল পরবর্তী অনুষ্টিত মহা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা ও সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় অনুষ্টিত মহা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদস্য রেজাউল আলম নিক্কু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলনরাণী তুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রীলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার সহ প্রমূখ।
এসময়, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পশ্চিমপাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পুর্ব পাগলা ইউপি আক্তার হোসেন, পশ্চিমবীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ববীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সাবেক ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, রফিক খান, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক কাজী জমিরুল ইসলাম মমতাজ, প্রচার সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরী ও উপজেলা সমিতি সভাপতি কাজী আইয়ূব আলী, বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, প্রচার সম্পাদক মাওলানা এনামুল হক সহ নেতৃবৃন্দ, কৃষকলোগের আহবায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল গনী ভান্ডারী, মাজহারুল ইসলাম মঈনুল, জেলা ও উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমতির নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মটর শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, প্রজন্মলীগ, জেলার ১১টি উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী সহকারে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শান্তিগঞ্জ বাজারে সমাবেশে সকাল থেকে জড়ো হতে থাকেন হাজার হাজার ছাত্র জনতা ও আপামর জনসাধারণ। এক পর্যায়ে সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিনত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডা: দিপু মনিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে হাজার হাজার ছাত্র জনতার স্লোগানে মুখরিত ওঠে শান্তিগঞ্জ বাজার ও সমাবেশ এলাকা।






