মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতিতে চুনারুঘাট উপজেলার পৌর এলাকায় বিপণিবিতান সমূহে স্বাস্থ্যবিধি না মানার করণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করায় ৫ জন ব্যক্তি কে ২৫০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এ সময় সকল বিপণি বিতানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করার জন্য সতর্ক করা হয় অন্যথায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক বিহীন ক্রেতাদের নিকট কোন পণ্য বিক্রয় না করার জন্য সকল দোকান মালিকদের কে অনুরোধ করা হলো।






