প্রধানমন্ত্রী পক্ষ থেকে হবিগঞ্জ জেলার ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রধান :-

মোঃ নাজমুল হক 

হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে “করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি” এর তৃতীয় দিনে সর্বমোট ১৬০ জন ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় এমপি জনাব অ্যাডভোকেট মো: আবু জাহির, হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব বিজেন ব্যানার্জী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

এই সংবাদটি 183 বার পঠিত হয়েছে