মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক, বামৈ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয় এবং ০১ জন কাপড় দোকানদার কে ০১ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারায় মাস্কবিহীন ও নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পর (সকাল ০৯.০০ টা থেকে দুপুর ৫.০০ টা) দোকান ব্যবসা পরিচালনা ও চলাফেরার অপরাধে ৩০০/- টাকা জরিমানা করা হয়। মাস্ক পড়ুন ও সরকারি নির্দেশনা মান্য করুন, লকডাউনের সময় যার যার বাসায় অবস্থান করুন ( জরুরী প্রয়োজন ব্যতীত) এবং করোনা প্রতিহত করুন এই বিষয়টি সকলকে অবহিত করা হয়।
লাখাই ইউনিয়নের টাউনশিপ এলাকায় পরিত্যক্ত সরকারি স্থাপনায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করা হয় এবং বিল্ডিং যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে সে বিষয়ে অবহিত করা হয়। তাদেরকে এক সপ্তাহ (০৭ দিন) এর মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয়। এদের মধ্যে ০৩ টি পরিবার ইতোমধ্যে ভূমিহীন হিসেবে সরকারি ভূমি বন্দোবস্ত পেয়েছে মর্মে জানা যায়।
এছাড়া মোড়াকরি ইউনিয়নের কাশিমপুর মৌজায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কার্যক্রম পরিদর্শন করা হয় এবং নির্মাণ শ্রমিকদের সহযোগিতা ও মালামাল রক্ষণাবেক্ষণের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়। উক্ত স্থানে পানি উত্তোলনের মটর চুরিসহ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কার্যক্রম চলমান আছে এবং অপরাধীরা দ্রুত শাস্তির আওতায় আসবে।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন মোঃ ইয়াছিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লাখাই, হবিগঞ্জ। অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।






