সুনামগঞ্জ প্রতিনিধি, এম এইচ খালেদ
লকডাউনে সুনামগঞ্জের পরিবহন শ্রমিকরা পরেছেন বিপাকে ধার কর্য করে চালাচ্ছেন পরিবার,সরকার ঘোষিত লোকডাউনে বাস মিনিবাস,মাইক্রোবাস চলাচল বন্ধ থাকায় পরিবার চালাতে বিপাকে পরেছেন পরিবহ শ্রমিকরা,অন্য পরিবহন চলাচলের কিছু সুযোগ থাকলেও লকডাউনে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রায় ২৬ হাজার পরিবহন শ্রমিক সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন।
বাস চললেই শ্রমিকদের বেতন চলে ; তাই গাড়ি বন্ধ থাকায় চালক ও সহকারীদের এক টাকাও উপার্জন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই কঠিন বলে মন্তব্য অনেকের । শ্রমিকরা তাদেরকে ১০ টাকা দরের চাল দেয়াসহ সহায়তা প্রদানে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
অপরদিকে, গাড়ি না চললে মালিক পক্ষের আয়ও শূন্য হয়ে যায়। ফলে তাদের অনেকে পারিবারিক ব্যয়, ব্যাংক ঋণের কিস্তি, গাড়ির যন্ত্রাংশের দোকানের বকেয়া, ট্যাক্স পরিশোধের চিন্তায় দিশেহারা বলে জানান। তারা স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু করার দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট বিভাগের বিভিন্ন সড়কে ১০ থেকে ১২ হাজার বাস মিনিবাস চলাচল করে। যার মধ্যে সিলেট জেলায় ৪ থেকে সাড়ে ৪ হাজার বাস রয়েছে। এছাড়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন সড়কে চলাচল করছে ৭ থেকে সাড়ে ৭ হাজার বাস।
এদিকে, বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানায়, লকডাউনে বাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের প্রায় ২৬ হাজার শ্রমিক সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন। এদের মধ্যে সিলেটের প্রায় ১২ হাজার, সুনামগঞ্জের ৩ হাজার ৫শ’, হবিগঞ্জের ৪ হাজার এবং মৌলভীবাজারের ৬ হাজার ৫শ’ জন শ্রমিক রয়েছেন। লকডাউনে তাদের ন্যূনতম আয়ও নেই। তারা জানান, বাসের চালক ছাড়াও দুই জন সহকারী থাকেন। তাদেরও এখন না খেয়ে থাকার অবস্থা। এছাড়া, বেতন ছাড়া প্রতিদিনের বাস চলাচলের সময় (বিভিন্ন পয়েন্টে বাসের শৃঙ্খলা রক্ষা করা), মালপত্র উঠানামা করানোসহ বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শ্রমিক জড়িত থাকেন। লকডাউনে তারাও একবারে আয় শূন্য হয়ে পড়েছেন। সম্পূর্ণ বেকার হয়ে পড়া শ্রমিকরা আত্মীয়-স্বজন ও পরিচিত জন থেকে ধার-কর্য করে পরিবার চালাচ্ছেন বলে জানান তারা। পরিবহন শ্রমিকদের অধিকাংশের পরিবার প্রতিদিনের গাড়ি চলাচলের উপর নির্ভরশীল উল্লেখ করে বিবেচনার অনুরোধ জানান তারা।
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির ও সাধারন সম্পাদক নুরুল হক বলেন, বাস মিনিবাস ও মাইক্রোবাস পরিবহন শ্রমিকরা চরম কঠিন অবস্থা পার করছেন। শ্রমিকদের একটা টাকাও আয় নেই, কিভাবে পরিবার চলবে? তারা বলেন,সারা বাংলাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মসুচি হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্নারকলিপি দেওয়া হয়েছে। যাতে অন্তত: ১০ টাকা দরে চাল প্রদানের ব্যবস্থা করা হয় এবং সাস্থবিধি মেনে বাস চলাচলের ব্যবস্থা করা হয়।এসব বিষয় বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানান তারা।
সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া অনুরুপ মন্তব্য করে বলেন, বাস চলাচল খুলে দিলে মালিক, চালক, শ্রমিকসহ এর সাথে সংশ্লিষ্টরা রক্ষা পাবেন। তিনি বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন জেলা প্রশাসকের সাথে দেখা করে সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন।






