মামুনার রশীদ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে করোনা সংক্রমণরোধে দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে থাকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন ও অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভা চত্বরে পৌর ৩নং ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম।এবিষয়ে পৌর মেয়র বলেন, পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র (১) ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ সোহেল আরমান, প্যানেল মেয়র (২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ হোসেন, প্যানেল মেয়র (৩) শারমিন আক্তার সাথী, কাউন্সিলর মাহাবুব খান হানিফ, আব্দুল মাজেদ, সু্ব্রত চক্রবর্তী, খাইরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় সুধীজন ও এলাকাবাসী।






