হবিগঞ্জে আরো নতুন করে ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত :-

মোঃ নাজমুল হক 

হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার

হবিগঞ্জে নতুন করে আরো ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২১ জন হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন বানিয়াচং উপজেলার, ৩ জন আজমিরীগঞ্জ উপজেলার, ১ জন বাহুবল উপজেলার ও ১জন মাধবপুর উপজেলার বাসিন্দা।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৩১৩ জন এবং সুস্থ হয়েছেন ১হাজার ৭৭০ জন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল উপরোক্ত তথ্য জানিয়ে বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে। এ অবস্থায় তিনি সরকারী নির্দেশনা মেনে প্রত্যেকে নিজেকে সুরক্ষার জন্য লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান।

এই সংবাদটি 221 বার পঠিত হয়েছে