“দোয়ারায় মানবাধিকার কর্মী নুরুজ্জামানকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় থানায় মামলা,,

 

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বরকত নগর (বন্দেরবাড়ী) গ্রামের আইয়ুব আলীর ছেলে মানবাধিকার কর্মী নুরুজ্জামানকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায় হুমকি দাতা নুরুজ্জামানকে ফেইসবুকে মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার কথা বললে, নুরুজ্জামান তার কথায় সায় না দেওয়ায় হুমকি দাতা তাকে প্রাণে মারার হুমকি দেয়। এমনকি নুরুজ্জামান স্থানীয় খাসিয়ামারা নদীর রাবার ড্রাম এর অফিসে রাবার ড্রামের সরকারি ভূমি নিয়ে এলাকায় বিরােধ থাকায় ০৯/১১/২০২০ ইং তারিখ নুরুজ্জামান সালিশ বৈঠকে উপস্থিত হলে হুমকি দাতা, সালিশ বৈঠকে উপস্থিত সকলের সামনে অপমান জনক কথা বার্তা ও অশ্লীল ভাষায় গাল মন্দ করিয়া উক্ত বৈঠক হইতে চলিয়া যাওয়ার জন্য আবারও হুমকি ধামকি দেয়। এব্যাপারে মানবাধিকার কর্মী নুরুজ্জামান বলেন, আমি একজন অসহায় মানুষ আমাকে বারবার প্রভাবশালী জনৈক ব্যাক্তি আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। আমিও আমার পরিবারের লোকজন সবসময় নিরাপত্তা হীনতায় ভোগছী।

এই সংবাদটি 248 বার পঠিত হয়েছে