সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গরুকে গোসল করাতে পানিতে ডুবে যুবক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদরের নির্বাচন কমিশনের অফিসের পাশে হাওরের একটি ডোবায় গরুকে গোসল করাতে গিয়ে এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবকটির নাম মো. আবু সুফিয়ান(২২)। সে ঘুংগিয়ারগাওঁ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সোমবার সকাল ১১টায় যুবকটি তার একটি গরু নিয়ে ঐ ডোবায় গোসল করাতে নেমে গিয়ে সে পানির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত ঐ যুবকটির কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও ডুবরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ফায়ার সার্ভিস ও ডুবুরী দল যোগাযোগ করা হয়েছে তারা আসার পর উদ্ধার তৎপরতা শুরু করা হবে।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ প্রতিনিধি
০৯.১১.২০২০

এই সংবাদটি 257 বার পঠিত হয়েছে