কক্সবাজার সমুদ্র সৈকতের পথে।।।পর্ব-০১
দীর্ঘ অবকাশ। কর্মহীনতায় অবসাদগ্রস্ত। শিক্ষক
শিক্ষার্থী মারাত্মক রকমে বিপর্যস্থ,বিধস্ত। অনিশ্চয়তায় সীমাহীন উদ্বিগ্ন। সময় যেন আর কাটে না।কবে করোনা বিপর্যয় থেকে মুক্তি মিলবে
তা আল্লাহই জানেন। সহধর্মিণী নাসিমার কাছ
থেকে মেয়ে উর্মিকে নিয়ে কোথাও ঘুরে আসার
তাগিদ আসছিল বারবার।মেয়েও আবদার করছিল। তাদের জোরালো প্রস্তাব কক্সবাজার যাওয়ার। স্ত্রী- কন্যার প্রস্তাবটি উপেক্ষা করতে পারি নি। এতদিন করোনা ভীতি ও নিজের
শারীরিক দুর্বলতার জন্য কোথাও যেতে সাহস হয়নি। ছাত্র জীবন থেকে কক্সবাজার যাওয়ার
অদম্য ইচ্ছা ছিল। নানা সীমাবদ্ধতায় তা হয়ে
উঠেনি।তাদের প্রস্তাবটি খুব মনপুত হয় কক্সবাজার যাওয়ার ভালো সফর সঙ্গীও
পেয়ে যাই।আমার স্ত্রীর সহকর্মী জ্যোৎস্না বেগম,তার স্বামী শাহেদ হোসেন ও তাদের দুই
ছেলে ওয়াসী,ওয়ালীদ। শাহেদ সাহেব শক্ত, সামর্থ ওসুচতুর মানুষ। তার উপর আস্থা রাখা
যায়।আমি তাকে স্পষ্টত জানিয়ে দিলাম আমার
কাছ থেকে কোন সহযোগিতা পাবেন না। টিম
লিডার হিসাবে আপনাকেই সব কিছু করতে
হবে। শাহেদ সাহেব করেছিলেনও তাই। এক
সপ্তাহের সফরটি তার দক্ষ নেতৃত্বে অত্যন্ত
প্রানবন্ত ও আনন্দদায়ক হয়েছিল।
সাব্যস্ত হয় ০৮.০৩.২১তারিখে রাত্রের ট্রেনে
যাত্রা করবো। রাত ৯.৪৫ঘটিকায় চট্রগ্রাম গামী
উদয়ন ট্রেন। আমরা সবাই রাত্রি ৯.০০ঘটিকার
মধ্যেই স্টেশনে পোইছলাম।যথাসময়ে ট্রেন
ছাড়লো।রাত্রের ট্রেনে যাওয়ার সুবিধা ছিলো
ঘুমিয়ে যাওয়া যাবে।কিন্তু কারো চোখে ঘুম
নেই।ছোট কাফেলাটির সবাই খুবই প্রানবন্ত।
সফর সঙ্গী সবাই না ঘুমিয়ে গল্পগুজবে কাটালাম।আমার স্বল্পভাষী মেয়ে ওয়াসী ওয়ালিদের সাথে
সাড়া রাত গল্প করে কাটালো।আমরা মানুষ ৭ জন।শাহেদ সাহেব মুখোমুখি সিট নিলেন ৮টি যাতে গল্প করে সময় কাটানো যায়।
পরদিন সকাল৭.৩০ঘটিকায় আমরা নির্বিঘ্নে
চট্টগ্রাম পৌছলাম।এস. আলম পরিবহনের
একটি এসি বাসে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে
যাত্রা করি। কক্সবাজার পৌছলাম দুপুর ১২ঘটিকায়। অসাধারণ অনুভূতি। শেষ ফাগুনের
দুপুরেও কুয়াশাচ্ছন্ন শহর। হালকা শীতের আমেজ।এ যেন মায়াবী এক শহর। ভালো
লাগার দূর্লভ মনোমুগ্ধকর অনুভূতি।শাহেদ
সাহেব আগেই ভালো মানের একটি হোটেল
বুকিং করে রেখেছিলেন।তাই হোটেল পেতে
আমাদের সমস্যা হয়নি।দুপুরের খাবার শেষে শাহেদ সাহেব ৩ঘন্টার বিশ্রামের সময় বেধে
দিলেন।(চলবে)
আলহাজ্ব মোঃহুমায়ুন কবির
শিক্ষক
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়
ছাতক,সুনামগঞ্জ।




