দোয়ারার সুরমা ইউনিয়নে নৌকার মাঝি হয়ে কাজ করতে চান আব্দুল কাদির

হারুন অর রশিদ, দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুবিধা বঞ্চিত এক জনপদে নৌকার মাঝি হয়ে

মানুষের সেবা করতে চান জন নন্দিত ইউপি সদস্য আব্দুল কাদির। সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সুরমা ইউনিয়নের বৈটাখাই গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের পুত্র।

তিনি সুরমা ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক। বৃহত্তর লক্ষিপুর ও সুরমা ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও সুরমা ইউনিয়নের ২ বারের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছিলেন।
তিনি উন্নয়ন বঞ্চিত সুরমা ইউনিয়নের, উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং সুরমা ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।
এসময় আব্দুল কাদির বলেন, নতুন প্রজন্মের ভোটাররা আমাকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছেন। দল আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের টিকেট দিলে, সুরমা ইউনিয়ন বাসী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতিকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত, হয়ে সুরমা ইউনিয়ন বাসীর সেবা করতে চাই।

এই সংবাদটি 273 বার পঠিত হয়েছে