“দোয়ারায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল,,

“দোয়ারায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল,,

হারুন-অর-রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ
জাতীয় চার নেতার মৃত্যু বার্ষিকী ও জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ কার্যালয়ে লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীমুল ইসলাম শামীম,

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সফিকুল ইসলাম (অবঃ) আর্মি, বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ চাঁন, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. আসাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম জহির, আওয়ামীলীগ নেতা হাফেজ মাওঃ আব্দুল মজিদ, কেন্দ্রীয় হকার্সলীগের সাংগঠনিক সম্পাদক মকদুস আলম মানিক, আলীহুসেন, সুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আক্তার হোসেন ( অবঃ) আর্মি, যুবলীগ নেতা কবির আহমদ, নজরুল ইসলাম, আবুল হোসেন, লাল মিয়, ফজল মিয়া,ইসলাম উদ্দিন, হোসেন মিয়া, প্রিয়তোষ দে চন্ডী, মিয়া হোসেন, আপন আহমদ, জসিমউদদীন, জুয়েল আহমদ রাজু, দূর্জয় দেবনাথ, হেলাল আহমদ প্রমূখ।

এই সংবাদটি 235 বার পঠিত হয়েছে