স্টাফ রিপোর্টার: জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে। রবিবার জামিনে মুক্তি পাওয়ার পর সিলেট কেন্দ্রীয় কারাফটকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পিযুষ কান্তি দে কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরজু বাঙালী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ নেওয়াজ আলম পলাশ, নির্মল সিংহ, রুমেল আহমদ,ফখরুল ইসলাম, মিলাদ আহমদ, ফারুক আহমেদ, সুমন সিংহ, যুবলীগ নেতা উত্তম দেব, সাবেক ছাত্রনেতা হিমেল দাস রিকি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।
এসময় পিযুষ কান্তি দে সর্বস্তরের নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।






