তাহিরপুরের যাদুকাটা নদী থেকে নৌকা আটক করেছে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুপরিচিত যাদুকাটা নদী থেকে ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে লাউড়েরগড় বিওপি টহল দলের অভিযানে চারটি নৌকা আটক করা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি স‚ত্রে জানা যায়, লাউড়েরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী থেকে আনুমানিক ৪ লক্ষ ১০ হাজার টাকা ম‚ল্যের ০৩টি ইঞ্জিন চালিত নৌকা এবং ০১টি বারকী নৌকা আটক করে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় ইঞ্জিন চালিত নৌকা, বারকী নৌকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি 289 বার পঠিত হয়েছে