দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে বালু খেকো চক্রের ২ সদস্য সহ নদী থেকে বালু উত্তোলন কারী ড্রেজার আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলমের দিক নিদের্শনায় এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে সরকারি সম্পত্তি লুটপাট কারী ও লুটপাটে ব্যবহৃত ড্রেজার মেশিন আটক করা হয়। আটককৃতরা হলেন, নাছিমপুর গ্রামের মোহাম্মদ নছি মিয়ার পুত্র রহিম অালী, ও
উস্তার অালীর পুত্র সায়াদ মিয়াকে কে আটক করা হয়। উল্লেখ যে ১৯৪ নং ধারা মোতাবেক সরাসরি সম্পদ চুরি ও অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ নাজির আলম বলেন, সরকারি সম্পদ লুুুটপাট ও অপরাধীদের আটক করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ করে কেউ ক্ষমা পাওয়ার সুযোগ নেই।






