ঢাকা পোস্ট এর শুভ উদ্ভোদন

 

স্টাফ রিপোর্টার
অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যাত্রা শুরু হয়েছে। সত্যের সাথে সন্ধি স্লোগানকে ধারণ করে এই যাত্রা শুরু করেছে অনলাইন পোর্টালটি। এ উপলক্ষে সারাদেশের মতো সুনামগঞ্জে র‌্যালি ও কেক কেটে উদ্বোধনী যাত্রা শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের এই কর্মসূচি পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন, পৌর মেয়র নাদের বখত, পঙ্কজ দে, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, একেএম মহিম।
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি অ্যাড. এ. আর জুয়েল, দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের প্রভাষক মো. মশিউর রহমান, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আজকের বসুন্ধরা’র জেলা প্রতিনিধি মহিবুর রেজা টুনু, দৈনিক স্বাধীন বাংলা’র জেলা প্রতিনিধি বাবুল মিয়া, রঙ্গালয় থিয়েটার সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সুনামগঞ্জ ভয়েজ. কম এর সম্পাদক হাবিবুর রহমান জাবেদ প্রমুখ।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় বলেন, আজকে আমাদের আরেকটি সাথী ঢাকা পোস্ট উদ্বোধন হয়েছে। আমি বিশ্বাস করি ঢাকা পোস্ট বাংলাদেশের সমস্ত কুটিনাটি বিষয়গুলো তুলে ধরবে। ঢাকা পোস্ট যেনো সবার পথ প্রদর্শক হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পঙ্কজ দে বলেন, সারাদেশে প্রগতিশীল তরুণদের নিয়ে ঢাকা পোস্ট যাত্রা শুরু করেছে। বাংলাদেশের পক্ষে ও স্বাধীনতার স্বপক্ষে কাজ করছে তারা। এই গণমাধ্যম আমাদের কে নতুন কিছু দেবে। সমস্যার সঙ্গে নানান সম্ভবনার খবর আমাদের কাছে পরিবেশন করবে।
পৌর মেয়র নাদের বখত বলেন, অন্যান্য গণমাধ্যম যে রকম আগে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট সেরকম বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরকে দিবে। তিনি ঢাকা পোস্টের জন্য শুভকামনা জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন বলেন, আজকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে ঢাকা পোস্ট। বর্তমানে প্রযুক্তির যুগে এটি আনন্দের আমাদের জন্য। মোবাইল খুললেই আমরা সারাবিশ্বের খবর দেখতে পাই। সেসবের সঙ্গে ঢাকা পোস্ট যুক্ত হয়ে গণমাধ্যমের নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ। অনুষ্ঠান শেষে র‌্যালি বের করেন তারা। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সিরাজুল ইসলাম শ্যামল
১৬,০২,২১

এই সংবাদটি 156 বার পঠিত হয়েছে