দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা ব্র্যাক অফিসের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন করেন, দোয়ারাবাজার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান।
মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা ব্র্যাক অফিসে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর এইচআরএলএস অফিসার সুমী রানী দাসের উপস্থিতিতে অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর মধ্যে রয়েছে, আইন বিষয়ে পরামর্শ, অভিযোগ গ্রহণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি, মামলা পরিচালনায় সহযোগিতা, মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহন করা। আইন শিক্ষা ক্লাসের মাধ্যমে আইন সর্ম্পকে লক্ষিত জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি করা।






