সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মানুষের সেবা করতে চান শেখ মোহাম্মদ ফরিদ,,

 

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মানুষের সেবা করতে চান সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মদ ফরিদ মিয়া। তিনি ১৯৯৮ সালে দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অধ্যবদি ২০১৪ সাল হতে দ্বিতীয় ভারের নত স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক পদে দায়িত্বে রয়েছেন।
তিনি সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মৃত মো. আব্দুল হেকিমের পুত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
উন্নয়ন বঞ্চিত সুরমা ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে তিনি জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সুরমা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।
এসময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ মোহাম্মদ ফরিদ মিয়া বলেন,
সবসময় ইউনিয়ন বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে, সুরমা ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতিকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে সুরমা ইউনিয়ন বাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি সব সময় মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

এই সংবাদটি 135 বার পঠিত হয়েছে