ছাতক, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি

 

বিশেষ প্রতিনিধিঃ
ছাতক, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক
পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল এ তিন ইউনিটের নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছে। সদরুল আমিন সোহানকে আহবায়ক ও লিজন মিয়া তালুকদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করে ছাতক উপজেলা যুবদল, মাধব রায়কে আহবায়ক ও জামাল উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে দোয়ারাবাজার উপজেলা যুবদল এবং খায়ের উদ্দিনকে আহবায়ক ও আশরাফ চৌধুরী মাসুমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ছাতক পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়কদের অভিনন্দন জানিয়েছেন ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, ছাতক পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই সংবাদটি 182 বার পঠিত হয়েছে