- দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ
দক্ষিন সুনামগঞ্জে আলমপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার (আলিয়া) বিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রাম পঞ্চায়েতের মুরব্বিয়ান ও যুবকদের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা ও বিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
এ উপলক্ষে ৮ফেব্রুয়ারি সোমবার বিকেলে, আলমপুর গ্রামে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আলমপুর গ্রামের ক্বারী মাওলানা আব্দুর রউফ, আলমপুর জামে মসজিদের মতোয়াল্লী মনির উদ্দিন, মাদ্রাসার ভূমি দাতা তাজুর রহমান, সিরাজ মিয়া, গোড়াডুম্ভুর জামে মসজিদের সাবেক মতোয়াল্লী ছমির মিয়া, আলমপুর গ্রামের প্রবিন মুরব্বি আনিস আলী, আব্দুল মনাফ, বশির উদ্দিন, সৌদিআরব প্রবাসি আছাব আলী, ময়নুল হক, সাবেক মেম্বার আব্দুল মজিদ, বর্তমান মেম্বার ইয়াহিয়া আহমদ সুমন, গ্রামের যুবসমাজের পক্ষে, তারিছ মিয়া, আতাউর রহমান, আফিজ আলী, খুকন মিয়া, রুবেল মিয়া, মনছর আলী, আব্দুল লতিব, তাজুল মিয়া, সুহেল মিয়া, দিলদার হোসেন, আব্দুল কাদির, ফয়জুল হক, ছেরাজুল হক সহ প্রমূখ উপস্থিত ছিলেন।






