গোয়াইনঘাটে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ যুবক গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধিঃ-সিলেটের গোয়াইনঘাটে ১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ সজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ জানুয়ারি) সকালে গোয়াইনঘাটের রাধানগর-সালুটিকর রাস্তার গোয়াইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ওই যুবক গাজীপুরের পূর্বটংঙ্গী থানার পূর্ব আরিফপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম সজিব (২০)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মাদকমুক্ত গোয়াইনঘাট উপজেলা নির্মাণে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি 293 বার পঠিত হয়েছে