তাহিরপুরে উঠান বৈঠকে জেলা প্রশাসক মোঃআব্দুল আহাদ

তানভীর আহমেদ,তাহিরপুর প্রতিনিধিঃ আজ২৯ অক্টোবর ২০২০ইং বৃহস্পতিবার বিকাল ০৪:০০ ঘটিকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন সদর ইউনিয়নের অন্তর্গত রতনশ্রী পূর্ব পাড়া গ্রাম উন্নয়ন আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।

সমিতির উঠান বৈঠকে তাহিরপুর উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনোলাল রায় জানান এ উপজেলার ০৭টি ইউনিয়নে মোট ১৮২টি সমিতিতে ৮০০২ জন সদস্য রয়েছেন। রতনশ্রী পূর্বপাড়া সমিতির মোট ৪৩ জন সদস্যের মধ্যে ১০ লক্ষ ৭০ হাজার ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে ৪ লক্ষ ৪৯ হাজার টাকা আদায় করা হয়েছে। আদায়ের হার ৪২%।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জসাব পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈয়দ আমজাদ হোসেন, সহকারী কমিশনার জনাব জহিরুল আলমসহ প্রমুখ।

এই সংবাদটি 257 বার পঠিত হয়েছে