ছাতকে মেয়র কালাম চৌধুরীর নৌকা প্রতিকের সমর্থনে, অটো টেম্পু-অটো রিক্সা শ্রমিকদের মতবিনিময় সভা

 

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকে অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন উপ কমিটির উদ্যোগে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নৌকা প্রতিকের সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের “শিবটিলা সিএনজি” ষ্ট্যান্ডের কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, সিএনজি চালক বসার জন্য কার্যালয় স্থাপন ও শ্রমিকদের সুবিদার কথা চিন্তা করে একটি আধুনিক সৌচাগার নির্মান করে দিয়েছি। পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ড, ওয়াটার সাপ্লাই ও উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ বেশ ক’টি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে। আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে আবারো বিজয়ী হলে অনেক অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করবেন তিনি। শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচিত হলে প্রথমেই ষ্ট্যান্ডে ও কার্যালয় সংস্কার করা হবে। অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন শিব বাড়ি শাখার সাবেক সভাপতি রজব আলীর সভাপতিত্বে ও শ্রমীক নেতা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন আহবায়ক কমিটির উপতেষ্টা নুরুল আমিন, আব্তির রশীদ, সাবেক সহ সাধারন সম্পাদক আজবম উদ্দিন, আজিজুর রহমান বাদশা, খুকন মিয়া, আফতাব উদ্দিন, ফয়সল আহমদ, রুবেল মিয়া, শাজাহান মিয়া, সুহেল মিয়া, সাজ্জাদ মিয়া, দিলোয়ার হোসেন, মিয়া চাঁন, কাজি সেলিম আহমদ, রাসেল আহমদ, দবির মিয়া, এমরান আহমদ, কয়েছ আহমদ ও আতিকির রহমান প্রমূখ। এসময় অটো টেম্পু-অটো রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন শিব বাড়ি শাখার শ্রমিক নেতৃবৃন্দ সহ শতাধিক সিএনজি চালক উপস্থিত ছিলেন।##

এই সংবাদটি 162 বার পঠিত হয়েছে