সুনামগঞ্জে পৌর মেয়র প্রার্থী নাদের বখতের উঠান বৈঠক

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ আসন্ন পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদ প্রার্থী নাদের বখত কে পুর্ণরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মিলিত হয়েছে এলাকাবাসী। পৌরবাসীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার সর্থনে পৌরসভার পশ্চিম তেঘরিয়ার এলাকাবাসী ঐক্যবদ্ব।
আজ এই মহল্লায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাদের বখতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩,৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন মো আবুল হোসেন। সিরাজুল ইসলাম শ্যামল ও রুহুল আমীন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন দ্বীন ইসলাম, অনন্ত বাবু, রুকন উদ্দীন, রবিন মিয়া, আব্দুল মতিন। এ সময় কোরআন তেলাওয়াত করেন মাও জয়নাল আবেদীন। এ সময় তিনি বলেন বর্তমান সরকার দেশে উন্নয়ন কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নাদের বখত।

সিরাজুল ইসলাম শ্যামল
০৭,০১,২১

এই সংবাদটি 171 বার পঠিত হয়েছে