ছাতকে এক দিনে তিন ধর্ষণের ঘটনায় তিন ধর্ষক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের ছাতকে ২৪ ঘন্টায় পৃথক তিন ধর্ষণের ঘটনায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৫ জানুয়ারি দুপুরে তিন ধর্ষককে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুরকরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ৪ জানুয়ারি ১৯ বছরের এক মেয়েকে ধর্ষনের ঘটনায় ভিকটিমের পিতা লুৎফুর রহমান বাদী হয়ে উপজেলার দোলার বাজার ইউনিয়নের লকমসুম গ্রামের হিরন মিয়ার ছেলে সুমন মিয়া (২০)কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। একই দিনে ১৮ বছরের অপর মেয়েকে ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের বতাই মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)কে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, গোবিদগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে নয় বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভিকটিম কিশোরীর পিতা. সাইদুল ইসলাম বাদী হয়ে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামের হাবিবুর রহমান মোস্তফার ছেলে মো: ইয়াছিনকে আসামী করে মালা দায়ের করেন। ছাতক থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ধর্ষক সুমন মিয়া, রাসেল মিয়া ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি 528 বার পঠিত হয়েছে