“হযরত শাহপরান (রহঃ) লতিফিয়া পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,,

 

হারুন-অর-রশিদ দোয়ারাবাজার
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজার সংলগ্ন ৩ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে হযরত শাহপরান (রহঃ) লতিফিয়া পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বাগের খলা সিলেটের পীর আলহাজ মাওলানা শাহ ফারুক আহমদ।

রোববার বিকালে লক্ষিবাউর বাজার দাখিল মাদ্রাসা প্রাঙনে, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও লতিফিয়া সৃতিপরিষদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

মাদ্রাসার নতুন ভবন নির্মাণ হলে এই এলাকার ধর্মিয় শিক্ষার প্রসার লাভ করবে। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ বিদেশে অবস্থান রত বিত্তবানরা এগিয়ে এলে মাদ্রাসার নতুন ভবনের কাজ দ্রুত গতিতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন, মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাও নাসির উদ্দীন নিজামী, মাও নাজমুল হক নসীবী,
পঞ্চগ্রাম লক্ষিবাউর মাদ্রাসা সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল, মাও আব্দুল মমিন, মাও শিহাব উদ্দিন,
মাদ্রাসার সদস্য সুন্দর আলী, আলা উদ্দিন, আব্দুল মছব্বির, নাসির উদ্দীন, তোফায়েল আহমদ মিনার, নোয়ারাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, মানিক মিয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন মাদ্রাসাটি মানবিক সহায়তায় চলছে। সরকার ও বিত্তবানরা এগিয়ে এলে মাদ্রাসার নতুন ভবনের পূর্ণতা আসবে।
উল্লেখ্যঃ এসময় লতিফিয়া সৃতিপরিষদ মির্জাপুর বুড়াই গাও এর উদ্যোগে হত দরিদ্র অসহায় দের মাঝে শীতবস্ত্র এবং গরীব শিক্ষার্থীদের মাঝে কোর আন শরিফ বিতরণ করা হয়।

এই সংবাদটি 222 বার পঠিত হয়েছে