ছাতক পৌরসভা নির্বাচনে ২জন মেয়র প্রার্থী সহ ৪৭জন কাউ‌ন্সিলর‌ প্রার্থীর মা‌ঝে প্রতীক বরাদ্দ

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতক পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে মোট ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার লটারীর মাধ্যমে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ দেন। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী দলীয় প্রতিক নৌকা ও বিএনপি মনোনীত রাশিদা আহমদ ন্যান্সি দলীয় প্রতিক ধানের শীষ নি‌য়ে নির্বাচন‌ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কাউ‌ন্সিলর ও সংর‌ক্ষিত আস‌নের ম‌হিলা কাউ‌ন্সিলর‌দের ম‌ধ্যে পৌরসভার ১নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ (পানির বোতল), নাজিমুল হক (উট পাখি) ও আরজ মিয়া (টেবিল ল্যাম্প) ২নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর সুদীপ দে (পাঞ্জাবী) ও সাবেক কাউন্সিলর আফরোজ মিয়া (উট পাখি) ও বেলায়েত হোসেন (পানির বোতল), ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিয়াকত আলী (পানির বোতল), ফয়জুর রহমান (পাজ্ঞাবী), কাওসার চিস্তি (টেবিল ল্যাম্প), রাসেল মিয়া (উট পাখী), আইনূল হক (ব্রীজ) ও বাহরাম আলী (ডালিম), ৪নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর ধন মিয়া (পাজ্ঞাবী), রাশিদ আলী (উট পাখী), ফারুক মিয়া তালুকদার (ডালিম) ও আব্দুল্লাহ মিয়া (ঢেঁরশ), রশিদ আহমদ (টেবিল ল্যাম্প), ৫ নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর আছাব মিয়া (উট পাখী) ও সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া (পাজ্ঞাবী) এবং খায়ের উদ্দিন (টেবিল ল্যাম্প) ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন (পাজ্ঞাবী) দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স (টেবিল ল্যাম্প) ও মাহবুব মিয়া (উট পাখী), ৭ নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর তাপস চৌধুরী (পানির বোতল), লায়েক মিয়া (পাজ্ঞাবী) ও হিমাংশু দাস উত্তম (উট পাখী), ৮ নং ওয়ার্ডের প্রার্থী সাবেক কাউন্সিলর মাসুক মিয়া (পাজ্ঞাবী), জুবায়ের আহমদ (টেবিল ল্যাম্প) ও শফিকুল ইসলাম (পানির বোতল) এবং আলী আহমদ, ৯নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর দিলোয়ার হোসেন (পানির বোতল), হাজী ছালিক মিয়া (উট পাখী) ও কয়েছ আহমদ (পাজ্ঞাবী)। সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সামছুন্নাহার বেগম (আনারস), তহুরা আক্তার চৌধুরী কলি (চশমা), নূরেছা বেগম (টেলিফোন), শিপ্রা দাস (জবাফুল) ও রোজিয়া বেগম রোজি (নির্দলীয়), সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী (অটোরিক্সা), সাবেক মহিলা কাউন্সলর সুতফা দাস (জবাফুল) ও রুহেনা চৌধুরী (আনারস) এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিলন রানী দাস (আনারস), হুছনা বেগম নাজিয়া (চশমা), জোসনা বেগম (হারমোনিয়াম), নাজমা বেগম (অটোরিক্সা), রত্না মালাকার (টেলিফোন) ও নূরুন্নাহার পাঠোয়ারী (জবাফুল) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই সংবাদটি 156 বার পঠিত হয়েছে