জগন্নাথপুরে পটকা বিস্ফোরক, পাতার বিড়িসহ  এক চোরাকারবারি গ্রেফতার

সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন কুবাজপুর নোয়াপাড়া থেকে মঙ্গলবার র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে চোরাকারবারি রুকন উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে। সে ঐ এলাকার মৃত কাঁচা মিয়ার ছেলে। এসময় র‌্যাব তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২ লাখ ৩ হাজার ভারতীয় পাতার বিড়ি ও ৫০ হাজার পটকা বিস্ফোরক উদ্ধার করেছে।

বুধবার দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, পটকা বিস্ফোরক ও পাতার বিড়িসহ চোরাকারবারি রুকন উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব।

এই সংবাদটি 198 বার পঠিত হয়েছে