জাহাঙ্গীর আলম মেহেদি,উওর ছাতক প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন’কে সামনে রেখে ছাতক উপজেলাধীন ১নং ইসলামপুর ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী অাব্দুল হেকিম সাহেব এর এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতপুর গ্রামে চেয়ারম্যান সাহেব এর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। রহমতপুর গ্রামের প্রবীন মুরব্বি মোঃঅাঃ রুপ সাহেব এর সভাপতিত্বে ও ডাঃ অাব্দুল কদ্দুছ -জিহাদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব,অাবুল বাশার টেইলার্স সাহেব। এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি’র ১নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বার পদপ্রার্থী হাজী জালাল উদ্দিন সাহেব, ১নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বার পদপ্রার্থী হাজী অাব্দুল কাদির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জমির উদ্দিন, হাজী কলমদর অালী,জনাব,মাহমুদ হুসন সাহেব,পূর্ব রহমতপুর গ্রামের নুর উদ্দিন সাহেব।অাস-শাবাব ইসলামী সমাজ কল্যাণ সংস্থার, সাধারণ সম্পাদক, সালমান হোসেন। সায়েদ মাস্টার, মানিক সাহেব, সম্ভব্য মেম্বার পদপ্রার্থী তরুন সমাজকর্মী অাব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইউনুস অালী সাহেব, নাছির,গিয়াস,চমক অালী, ফরিদ উদ্দিন প্রমুখ। জনাব,অাব্দুল হেকিম সাহেব এর বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।কাজী জায়েদ অালীর মুনাজাত এর মাধ্যমে সভাটি সমাপ্তি করা হয়।






