সিলেট তথ্যানুসন্ধান ডেস্ক : অদ্য ২৬ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল ১১.৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ের মাসে সুনামগঞ্জ জেলার বাউল শিল্পীদের মাঝে মুজিববর্ষের উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মুজিববর্ষের লোগো সম্বলিত লাল সবুজের ছাতা বিতরণ করা হয়। জেলার দুইশতাধিক বাউল শিল্পীদের মধ্যে মুজিববর্ষের উপহার স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মুজিববর্ষের লোগো সম্বলিত লাল সবুজের ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ জনাব মোঃ জসীম উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (আইসিটি) জনাব মোঃ রিফাতুল হক, জেলা কালচারাল অফিসার, সুনামগঞ্জ জনাব আহমেদ মঞ্জুরুল হক পাভেল, বাউল ও শিল্পী সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






