জামেয়া দারুল হাদীস হাসনাবাদ অষ্টগ্রাম এর ৯১ তম বার্ষিক ইসলামি স্মমেলন আজ
নিজস্ব প্রতিনিধিঃ মাওঃ খসরুজ্জামানঃ
সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ৯০ বছর যাবত দারুল উলূম দেওবন্দের নীতিমালার অনুসরণে ইলমে ওহীর খেদমত আঞ্জাম দিয়ে আসছে।
আজ ২৬ ডিসেম্বর ২০ ইং রোজ শনিবার জামেয়ার ৯১ তম বার্ষিক ইসলামি মহা- স্মমেলনের আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সম্পন্ন।
এতে শুভাগমন করবেন সুনামগঞ্জের সুনামগঞ্জ শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, শায়খুল হাদীস আল্লামা আব্দুশ শহীদ সাহেব, হযরত পাইর শামসুদ্দোহা সাহেব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা গহরপুরি রাহ. এর সাহেবজাদা হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু সাহেব, হযরত মাওলানা মুস্তাক আহিমদ খান সাহেব, হযরত মাওলানা মুশাহিদ কাশেমী মৌলভীবাজার, হযরত মাওলানা মঞ্জুর রশীদ আমিনি সিলেট,প্রমুখ
আরোও বিশিষ্ট উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন।
উক্ত মহতি মাহফিলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করি।






