মেহেদি ছাতক উওর প্রতিনিধিঃ
নাছিমপুর বাজার,নরসিংপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের বড় অংশ দখল করে আছে পিঠা। শীত মানেই বাড়ি বাড়ি পিঠাপুলি তৈরী ও খাওয়ার ধুম পড়ে যায়।
সেই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আলোকিত ছাত্র পরিষদ-আছাপ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। প্রচলিত বিভিন্ন পিঠা ছাড়াও নতুন নতুন পিঠা তৈরী করে উৎসবে শরীক হয় আছাপের সদস্যবৃন্দ। পিঠা উৎসবকে ঘিরে আছাপ কার্যালয়কে নতুন সাজে সজ্জিত পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ০৮টা থেকে হরেক রকম পিঠা নিয়ে অফিসে জড়ো হয় আছাপের সদস্যদের নিয়ে তৈরি হওয়া বিভিন্ন গ্রুপের সদস্যরা।
আছাপের এই ব্যাতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করেন রহমতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব ছফির উদ্দিন, জনাব আবুল বাশার ট্রেইলার,নাছিমপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব মশাইদ আলী ট্রেইলার,শিক্ষানুরাগী ডাঃ মামুন কবির,সোহেল আহমদ,শিপন আহমদসহ প্রমুখ।
আছাপের পিঠা উৎসব নিয়ে উপস্থিত সামাজিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ব্যাতিক্রমী অনুষ্ঠান আমাদের এলাকায় এই প্রথম।সে জন্য আলোকিত ছাত্র পরিষদ-আছাপ প্রশংসার দাবি রাখে।আমরা আশাকরি এ ধরনের আয়োজন আছাপ প্রতি বছরই করবে।গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আছাপের পিঠা উৎসব গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।
উপস্থিত ছিলেন আছাপের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল হোসাইন,সাবেক সভাপতি খালেদ আহমদ,সাবেক সেক্রেটারী দিলোয়ার হোসাইন,বর্তমান কার্যকরী পরিষদের সহ-সভাপতি আল-আমিন,সেক্রেটারী শাকিল আহমেদ মাছুমসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।






