নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলামে’র মতবিনিময় সভা নিজ গ্রামে

 

সোহেল মিয়াঃ
আজ ২৪( ডিসেম্বর) বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলাধীন ২ নং নরসিংপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলাম নিজ গ্রাম দ্বিনেরটুকে নির্বাচনি মতবিনিময় ও পরামর্শ সভা করেন।

সভায় নরসিংপুর ইউনিয়নের সাবেক ৪ বারের চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে,
ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন এর সঞ্চালনায়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশি শিক্ষানুরাগি ও বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ সামছুল ইসলাম।
বক্তব্য রাখেন, দ্বীনেরটুক গ্রামের মুরুব্বি হাজি গোলাম মোস্তফা
সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুইলুছ খাঁন, আলা উদ্দিন, আঃ আওয়াল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মকবুল হোসেন, চাঁন মিয়া, জিয়াউল ইসলাম প্রমুখ।

এসময় গ্রামের সর্বস্থরের মানুষের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলবল নির্বিশেষে জনাব সামছুল ইসলামের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন গ্রামের সকল জনসাধারণ।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলাম বলেন,আমি আপনাদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া নিয়ে নরসিংপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

এই সংবাদটি 304 বার পঠিত হয়েছে