সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেট বিভাগের বালিপাথর মহাল ও কোয়ারি খুলে দেয়ার দাবিতে সুনামগঞ্জ সকল পন্যবাহী যানবাহন চলাচলবন্ধ করে দিয়েছে সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ সকালে শহরের ওয়েজখালী এলাকায় ট্রাক টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছেন তারা। সুনামগঞ্জ থেকে সবজিবাহী পিকআপসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বহনকারী যানবাহন আটকে দেয়া হয়েছে। শ্রমিক ও মালিক বলেন,সিলেটর বালি পাথর মহাল ও কোয়ারি গুলো বন্ধ থাকায় হাজার হাজার ট্রাকমালিক শ্রমিকরা ১বছর যাবৎ মানবেতর জীবনযাপনকরছেন। ট্রাকপিকআপ এর ব্যাংক কিস্তির টাকা পরিশোধ করতেনা পারায় শ্রমিক মালিকদের বিরোদ্ধে চেক ডিজঅনার মামলা হচ্ছে। হাজার হাজার মালিক পথে বসেছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখা মালিকদের এ অবস্থা চলতে পারে না। অবিলম্বে সিলেট বিভাগের সকল পাথর কোয়ারি ও বালিপাথর মহাল থেকে ম্যানুয়াল পদ্বতিতে বালি পাথর উত্তোলণের ব্যবস্থা করে দিতে হবে। তা নাহলে আগামীতে পরিবহণ শ্রমিকরাঐক্যবদ্ধ হয়ে সারাদেশের পণ্য পরিবহন বন্ধকরে দেবে। আজ মঙ্গলবার সকাল থেকেবৃহস্পতিবার বিকেল পর্যন্ত সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ড-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক নূর উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুল জাহান, সদর উপজেলা শাখার সভাপতি মছব্বির মিয়াসহ শ্রমিকনেতা সদরুল ইসলাম,জাবেদীন আলম প্রমুখ জেলায় ৫০০ ট্রাকমালিক,দুইহাজার শ্রমিক ও একহাজার পণ্য পরিবহণের ট্রাক,পিকআপ,লরি,ট্রলি ট্রাক্টর রয়েছে।
সিরাজুল ইসলাম শ্যামল
২২-১২-২০২০






