বিশেষ প্রতিনিধিঃ
জনপ্রতিনিধি হিসেবে এক অনন্য রেকর্ড গড়ার পথে ক্রমেই এগিয়ে যাচ্ছেন ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের টানা ৪ বারের নির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরী। পৌরসভার জন্মলগ্ন থেকে এ ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পলন করে আসছেন তিনি। সততা ও দায়িত্বশীলাতার কারনে ওয়ার্ডবাসী বার বার তাকে তার গন্তব্যে পৌছে দিচ্ছেন বলে ওয়ার্ডবাসীর কাছে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। হাস্যোজ্জ্বল ও তারুন্যমাখা উদিয়মান নেতৃত্ব তাপস চৌধুরী ৭ নং ওয়ার্ডের যুবসামজের এক প্রিয় মানুষ। শৈশবে বাবা ও মাকে হারিয়ে অনাথ হলেও ওয়ার্ডবাসী তাকে ভালোবাসা দিয়ে তার অভাব অনেকটাই পূরন করে দিয়েছেন। যার বদৌলতে ৭ নং ওয়ার্ডবাসী বার-বার তাকে কাউন্সিলরের মর্যাদার আসনে অধিষ্ঠিত করে চলছে। তাপস চৌধুরীর বিশ্বাস এবারও ওয়ার্ডের সম্মানীত ভোটারগণ তাকে ভোটের ভালোবাসয় সিক্ত করে ১৬ জানুয়ারী বিজয়য়ের মালা পড়াবেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভা ইতিমধ্যেই ৪টি নির্বাচন কাল পার করে ৫ম নির্বাচন আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৯ সালে পৌরসভার প্রতিষ্ঠাকালিন প্রথম নির্বাচনে অতি তরুন বয়সেই তাপস চৌধুরী তার প্রতিদ্বন্দ্বি ১০ প্রার্থীকে পরাস্থ করে ৭নং ওয়ার্ডে চমক সৃষ্টি করেছিলেন। এর পরে তাকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। পরবর্তি ২০০৫, ২০১১ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অপ্রতিরুদ্ধ গতিতে ছুটে চলে বিজয় নিশ্চিত করেছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা তাপস চৌধুরী এবাও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে ৫ম বিজয়ের প্রত্যাশায় প্রতিদিনই ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বোরগোড়ায়। ভালোবাসা ও আন্তরিকাতাকে পূঁজি করে ভোটের পাল্লা ক্রমেই ভারী করে চলছেন তিনি। উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান তাপস চৌধুরী জন্ম শহরের ৭ নং ওয়ার্ডের কালীবাড়ী এলাকায়। কাউন্সিল প্রার্থী তাপস চৌধুরী জানান, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্মানীত ভোটারগন ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে থাকেন। ৭নং ওয়ার্ডবাসী টানা ৪ বার নির্বাচিত করে তাকে কৃজ্ঞতার আচঁলে আবদ্ধ করে রেখেছেন। প্রতিদানে তিনি ওয়ার্ডবাসীর সেবক হয়ে কাজ করার চেষ্টা করে গেছেন। জয়-পরাজয় বিবেচনায় না এনে ভবিষ্যতেও একইভাবে ওয়ার্ডবাসীর পাশে থেকে হাতে-হাত মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।






