“দোয়ারাবাজারে উপজেলা প্রশাসন কতৃক মহান বিজয় দিবস উদযাপন,,

 

হারুন-অর-রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার ও পালিত হয়েছে মহান বিজয় দিবস। ৩০ লক্ষ বীর শহীদের রক্তে রঞ্জিত ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের বিজয়। আজকের এই দিনে বাঙালি জাতি পেয়েছিল একটি স্বাধীন মানচিত্র। প্রতি বছর সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। এরই ধারাবাহিকতায় আজ ১৬ ডিসেম্বর (বুধবার) দোয়ারাবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা:আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান প্রমূখ।

এই সংবাদটি 174 বার পঠিত হয়েছে