মহান বিজয় দিবস উপলক্ষে, মেয়র কালাম চৌধু‌রীর পক্ষ থে‌কে ছাতক পৌরবাসী সহ দেশবাসী‌কে বিজ‌য়ের শু‌ভেচ্ছা

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
১৬ই ডি‌সেম্ভর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গ বন্ধু সহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা এবং সকল পৌর নাগ‌রিক সহ দেশবাসী‌কে বিজয়ের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন বার বার নির্বা‌চিত ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।

এক বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, বঙ্গ বন্ধু শেখ ম‌জিবুর রহমা‌নের জন্ম না হলে স্বাধীনতার যুদ্ধ হতনা, বঙ্গ বন্ধুর জন্ম না হলে আমার পেতাম না স্বাধীন বাংলা‌দেশ। লাল সবুজ পতাকার স্বাধীন বাংলা‌দে‌শের মহা নায়ক স্বাধীন বাংলা স্থপতি বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানি‌য়ে মেয়র আবুল কালম চৌধুরী আ‌রো ব‌লেন, বঙ্গ বন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ডা‌কে সারা দি‌য়ে সকল বীরমু‌ক্তি‌যোদ্ধাগন অ‌নেক ত‌্যা‌গ আর তা‌দের শ‌রি‌রের তাজা র‌ক্তের বি‌নিম‌য়ে এক‌টি লাল সবু‌জের পতাকা ও আজ‌কের স্বাধীন বাংলা‌দেশ আমা‌দের‌কে উপহার দিয়ে‌ছেন। মহান মু‌ক্তি‌যুদ্ধে সকল শহীদদের মাগফিরাত কামনা করে তি‌নি ব‌লেন, মু‌ক্তি‌যু‌দ্ধের সপ‌ক্ষের শ‌ক্তি বঙ্গ বন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আওয়ামীগ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা রাষ্ট্র ক্ষমতায় থাক‌লেই বীরমু‌ক্তি‌যোদ্ধা‌দের‌ সকল অ‌ধিকার নি‌শ্চিত ক‌রে বি‌ভিন্ন ভা‌বে সম্মাননা প্রদান করা হয়। শেখ হা‌সিনা সরকার ক্ষমতায় থাক‌লে আগামী‌তেও এ দ্বারা অব‌্যাহত থাক‌বে ব‌লে ‌আশাবাদ ব‌্যাক্ত ক‌রেন তি‌নি। বিবৃতি‌তে দে‌শের জী‌বীত ও যুদ্ধাহত সকল বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের শা‌রি‌রিক সুস্থতা দীর্ঘায়ু কামনা ক‌রে‌ছেন তি‌নি।

এই সংবাদটি 210 বার পঠিত হয়েছে