দেশের উন্নয়নে সকল পেশার মানুষ‌কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —পরিকল্পনা মন্ত্রীর এমএ মান্নান

 

বি‌শেষ প্রতিনিধিঃঃ
সরকারের সকল ভালো কাজে সম্পৃক্ত থাকার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, ইমামগণ সমাজেরই অংশ। তারা তাদের বয়ানে সমাজের শিক্ষা, চিকিৎসা চাষাবাদ ও মানুষের জীবনমান উন্নয়নসহ নানান বিষয় তুলে ধরে আমাদের সমাজকে আরও সমৃদ্ধ করবেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা পৌণে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের উদ্বুদ্ধকরণ সেমিনারে ঢাকা বেইলী রোডস্থ তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মত ও পথের মিল না থাকতে পারে। ত‌বে দেশের উন্নয়নের সা‌র্থে সব সময় সকল শ্রণেী পেসার মানুষ‌কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ন্যায়ের পথে চলতে হবে। সকলকে আইন মেনে চলতে হবে।
তিনি বলেন, ইসলামের পথ মানে আলোর পথ, শান্তির পথ। সে বিষয়টি আমাদের সকলকেই মেনে চলতে হবে।

সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ-পারিচালক মো. আবু সিদ্দিকুর রহমানের পরিচালনায় সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হক।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, সাংবাদিকদ দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, মাওলানা নূর উদ্দিন, মাওলানা মো. লুৎফুর রহমান, মাওলানা নাজমুল হক নসিব ও মাওলানা দেলোয়ার হোসাইন।

সেমিনারের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম।

এই সংবাদটি 152 বার পঠিত হয়েছে