নরসিংপুর ইউপি’র ১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন এর আহবান

 

সোহেল মিয়াঃ
দোয়ারা বাজার উপজেলাধীন ২নং নরসিংপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে দুখে পাঁশে থেকে সেবা করতে চান আনোয়ার হোসেন রনি।

আনোয়ার হোসেন রনি সমাজ সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার জন্য এলাকার বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং তিনি সামাজিক সংগঠন প্রবাসী চ্যারিটেবল ফাউন্ডেশন চাইর-গাঁও বাজার এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান আরব আমিরাত ( ডুবাই) এর কেন্দ্রীয় সভাপতি, এছাড়াও তিনি এলাকার অসংখ্য সামাজিক সংগঠনকে মানবসেবায় এগিয়ে আসার জন্য পাঁশে থেকে সাধ্যঅনুযায়ী আর্থিক সাহায্য দিয়ে আসছেন এবং প্রতিবছর এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে পোষ্টার, ব্যানার ও আর্থিক অনুদান দিয়ে পাঁশে থেকে কাজ করে যাচ্ছেন।

আনোয়ার হোসেন রনি ছোট বেলা থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও স্কুলে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করে আসছেন।

আনোয়ার হোসেন পূর্বচাইরগাঁও গ্রামের একসম্রান্ত পরিবারের সন্তান, মৃত তাজ উদ্দিন আহমদ এর পুত্র।

সিলেট তথ্যানুসন্ধান. কম এর সাক্ষাৎকারে- আনোয়ার হোসেন রনি জানান-

তিনি ১নং ওয়ার্ডের অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে,
মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি উন্নয়নশীল ওয়ার্ড গড়ায় ,শিশুশ্রম ও নির্যাতন, নারী নির্যাতন দূরিকরন,
শিক্ষা, সংস্কৃতির উন্নতি ও ঐক্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান।

আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করে একটি মডেল ওয়ার্ড গড়ার সুযোগ করে দেওয়ার জন্য, সকলের সমর্থন- সাহায্য -সহযোগীতা ও সর্বদা পাঁশে থেকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করেছেন।

১ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন।

এই সংবাদটি 330 বার পঠিত হয়েছে