সিলেট তথ্যানুসন্ধান ডেস্কঃ-সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিনি বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়।
আগামীকাল বিজয়ের ৪৯তম বার্ষিকী দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে সিলেট নগরবাসী সহ দেশের সর্বস্তরের জনসাধারণ কে বিজয় দিবসের শুভেচ্ছা।






