সুনামগঞ্জের প্রবেশ পথ গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ফুলের তোড়া দিয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান‌ এম‌পি ম‌হোদয়‌কে স্বাগত জা‌নান সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান বকুল চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
সুনামগঞ্জ সুধী সমা‌বেশে যাওযার পথে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিকে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্ত্বরে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় গোবিন্দগঞ্জের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ বলে দাবী করে অলিউর রহমান চৌধুরী বকুল এসময় মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অত্র এলাকার মানুষ গোবিন্দগঞ্জের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে একাধিকবার মানববন্ধন কর্মসূচীসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। দখলদারদের উচ্ছেদ না করা হলে এখানের কাঙ্ক্ষিত যানজট কোনভাবেই নিরসন হবে না। অবৈধস্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার জন্য তিনি মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছেন। এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, গোবিন্দগঞ্জের সাথে তার শৈশবের স্মৃতি জড়িত। শৈশবের স্মৃতি বিজড়িত গোবিন্দগঞ্জের উন্নয়নে তিনি অত্যন্ত আন্তরিক।

গোবিন্দগঞ্জ ও শান্তিগঞ্জকে তিনি কখনো আলাদা চোখে দেখেন না। তার হৃদয় জুড়ে আছে শুধু সুনামগঞ্জের উন্নয়ন। ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্থরের মানুষের প্রতি আহবান জানান।

মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে উপস্থিত মুক্তিযোদ্ধাদের দাবীর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, গোবিন্দগঞ্জ গোল চত্ত্বর হোক মুক্তিযোদ্ধা চত্ত্বর-এটা তিনি সমর্থন করেন। শনিবার সকালে সুনামগঞ্জ যাওয়ার পথে মন্ত্রী গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্ত্বরে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা উপজেলার কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, উপজেলা যুবলীগ নেতা কাওসার আহমদ, জসিম উদ্দীন, ফজয়জুল ইসলাম ফজল, শিক্ষক পংকজ দত্ত, শ্রমিক নেতা আফতাব উদ্দীন প্রমুখ।

এই সংবাদটি 206 বার পঠিত হয়েছে