সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলামে’র আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষনা

 

সোহেল মিয়াঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা করেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সামছুল ইসলাম।

আজ ১৩( ডিসেম্বর) রবিবার ইউনিয়নের নরসিংপুর বাজারে সভা অনুষ্টিত হয়।

সভায় নরসিংপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন এর সঞ্চালনায়, ও নরসিংপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লয়লুছ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মকবুল হুসেন।

সভায় বক্তব্য দেন বিএনপি নেতা হাজী করম আলী, মাও:আমির আলী,
দোয়ারাবাজার উপজেলার প্রচার দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ঈসমাইল আলী,দোয়ারাবাজার উপজেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক আবু সালেহ মো:নোমান, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,ইউনিয়ন যুবদলের সিনিয়র সাবেক সহ সভাপতি ইব্রাহীম আলী মনর,

এসময় উপস্তিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,যুবদল নেতা আব্দুল কাদির,যুবদল নেতা আবুল কাসেম,ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান,আবু তালিব সুহেল,
আলা উদ্দিন,ছাত্রদল নেতা হামিদুর রহমান, ছাত্রদল নেতা জহিরুর ইসলাম, এছাড়াও উপস্তিত ছিলেন বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় অনেকেই।

এই সংবাদটি 186 বার পঠিত হয়েছে