মরহুম আলহাজ্ব কাচাউর রাজা চৌধুরী ট্রাষ্টের পক্ষ থেকে ২৬১ পরিবার কে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে

 

প্রতিনিধি
লোকমান হোসেন গোবিন্দগঞ্জ ছাতক থেকে

১৩ ই ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতকের ভাতগাঁও ইউনিয়নের মরহুম আলহাজ্ব কাচাউর রাজা চৌধুরী’র নিজ বাস ভবনে হাসনাবাদ চৌধুরী বাড়ীতে স্থানীয় হাসনাবাদ জনকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় শীতার্ত গ্রামবাসীদের মধ্যে ২৬১ টি পরিবার কে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ জনকল্যাণ সংস্থার উপদেষ্টা ইব্রাহিম খলিল চৌধুরী, ৩ নং ওয়ার্ড এর মেম্বার কামাল হোসেন, ৮ নং ওয়ার্ড এর মেম্বার সাজুর মিয়া ও অব. পুলিশ সার্জেন্ট আবুল বাশার।

আলী আহমদ চৌধুরী’র পরিচালনায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি আওলাদ হোসেন মাস্টার, মেম্বার কামাল হোসেন, মেম্বার সাজুর মিয়া, হাসনাবাদ জনকল্যাণ সংস্থার উপদেষ্টা ইব্রাহিম খলিল চৌধুরী, অব.পুলিশ সার্জেন্ট আবুল বাশার, হাসনাবাদ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফখর, রফিকুল ইসলাম, সামছুল ইসলাম চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে বক্তরা মরহুম আলহাজ্ব কাচাউর রাজা চৌধুরীর অতীতের কল্যানমূলক কাজগুলোর কথা তুলে ধরেন এবং তারই ধারাবাহিকতায় মরহুমের পরিবারবর্গ ও তাহার গোত্রীয় সম্প্রদায়ের প্রত্যেক টি সদস্য মরহুমকে অনুসরণ করে যাচ্ছে।

অবশেষে সবাই মরহুম এবং তার পরিবারের সকল মুর্দেগানদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়া উপস্থিত ছিলেন হাসনাবাদ জনকল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক চৌধুরী মুক্তার, সহ-সভাপতি আবুল লেইছ, আসকন্দর আলী, ও ক্রীড়া সম্পাদক চন্দন মিয়া।

প্রবীনদের মধ্যে উপস্থিত ছিলেন জমিদার আলী, তাজ উল্লাহ, ফজর উদ্দীন, আশরাফ মিয়া, সুফিল মিয়া, ছদু মিয়া, ফয়জুল ইসলাম, আবুল মিয়া, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, যুবসমাজের পক্ষ থেকে বকুল মিয়া, রবিউল ইসলাম, আব্দুল মুমিন, আব্দুল কদ্দুছ, রফু আহমদ চৌধুরী, অলিউর রহমান, বিলাল আহমদ চৌধুরী, নুর আলী, আলী আমজদ, খালেদ মিয়া, আবু সালেহ, আলমগীর হোসেন, রেজাউল আহমদ, বদরউদ্দিন কামরান, শাহিনুর পাশা, সাজু ইসলাম গাজী, রেজওয়ান আহমদ, আমিন আহমদ, আবিদ হাসান চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি 386 বার পঠিত হয়েছে