ছাত‌কের গো‌বিন্দগ‌ঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ফু‌লের তোড়া দি‌য়ে পরিকল্পনা মন্ত্রীকে স্বাগত জানান শামীম চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় উপ‌জেলা আওয়ামীলী‌গ এবং অঙ্গ ও সহ‌যো‌গী সঙ্গঠ‌নের নেতাকর্মী‌দের‌কে সা‌থে নি‌য়ে ছাতক শহর থেকে বিশাল মোটরসাইক সোভা যাত্রা ও গাড়ি বহর নিয়ে সুনামগঞ্জের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে ফুলের তোড়া দিয়ে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এম‌পি‌কে স্বাগত জা‌নান সুনামগঞ্জ জেলা আওয়ামীলী‌গের তথ‌্য ও গ‌বেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প‌রে গো‌বিন্দগঞ্জ প‌য়েন্টে মু‌ক্তিযোদ্ধা‌দের সম্মা‌নে নব‌নির্মিত বীর মু‌ক্তি‌যোদ্ধা চত্ব‌রে এক পথসভায় যোগ‌দান ক‌রেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম‌পি। ছাতক উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান অ‌লিউর রহমান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্টিত পথসভায় প্রধান অ‌তি‌থির ব‌ক্ত‌ব্যে মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজোড়ে উন্নয়নের বিপ্লব ঘ‌টে‌ছে । পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে উন্নয়ন বিরোধি সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই পদ্মাসেতুর মতো মহা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও উন্নয়ন কর্মকান্ড চলছে দুর্বার গতিতে। এদি‌কে, উপ‌জেলার জাউয়াবাজার এলাকায় অপর একটি পথসভায় বক্তব‌্য রা‌খেন, প‌রিকল্পনা মান্ত্রী এমএ মান্নান। এসময় তি‌নি ব‌লেন, জাউয়া এলাকায় এক‌টি মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তার। মন্ত্রী আ‌রো ব‌লেন ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করে মোহনগঞ্জের সাথে সংযুক্ত করা হবে। ছাতক, দোয়ারা, গোবিন্দগঞ্জ, জাউয়া ও শান্তিগঞ্জকে ভিন্ন করে দেখা যাবে না। সুনামগঞ্জের সন্তান হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সুনামগঞ্জের উন্নয়ন করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য সর্বস্থরের মানুষের প্রতি আহবান জানন তি‌নি। এছাড়াও শনিবার সকালে সুনামগঞ্জ যাওয়ার পথে ছাতক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত চেচান ও ধারনবাজার এলাকায় পৃথক ক‌য়েক‌টি পথ সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন প্ররিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এম‌পি। পরে পথ সভা শে‌ষে গোবিন্দগঞ্জ থেকে বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা ও গাড়ি বহরের মাধ্যেমে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জের সুধী সমা‌বেশ স্থ‌লে। এদিকে মন্ত্রীকে স্বাগত জানাতে গত কয়েক দিনে জেলার প্রবেশ পথ গোবিন্দগঞ্জ থেকে বড়কাপন পর্যন্ত ছাতক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নির্মাণ করা হয় অর্ধ শতাধিক তোরণ। গোন্দিগঞ্জ সহ পৃথক পথ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, দোয়ারা উপজেলা আওয়ামীলীগরে যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবলীগের কেন্দ্রিয় সদস্য শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাইফুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আজির উদ্দিন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ দে, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, এবাদুল হক এমাদ, আফিক আলী, ডাঃ রেদওয়ানুল হক আরজু, শাহীন তালুকদার, আব্দুল মমিন, রুহুল আমিন তালুকদার, মোতাহির আলী, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, রইছ আলী, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হোসেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, ফজলে রাব্বী জনি, নজরুল চৌধুরী, দিলোয়ার হোসেন, লিটন মিয়া, জেলা ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গির আলম, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, কামরুল ইসলাম চৌধুরী সজীব, রিয়াদ আহমদ চৌধুরী, রুবেল তালুকদার জনি, মিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।##

এই সংবাদটি 189 বার পঠিত হয়েছে