জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, হাওরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষে জনকল্যাণমুখী বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের জন্য সরকারের হাতে টাকার কোনো অভাব নেই। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন গরিব মানুষের বন্ধু। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের কল্যাণে সেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণকালের ঐতিহাসিক সুধী সমাবেশ যোগ দিতে সিলেট থেকে সুনামগঞ্জ যাত্রাকালে সকাল ১১ ঘটিকায় ছাতক উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে সুনামগঞ্জ জেলার প্রবেশ পথ গোবিন্দগঞ্জ পয়েন্টে নবনির্মিত গোল চত্বরে আয়োজিত এক পথ সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মন্ত্রী এসব কথা বলেন। সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কাওসার আহমদের পরিচালনায় অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগনেতা শাহিন আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তোতা মিয়া, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন, ফজয়জুল ইসলাম ফজল, বিধান দে, শিক্ষক পংকজ দত্ত, মাস্টার রেজ্জাদ আহমদ, শ্রমিক নেতা আফতাব উদ্দীন, জমসিদ আলী, আজির উদ্দীন প্রমুখ।
এসময়, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বারো বলেন, সরকার হাওর এলাকার মানুষের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি প্রকল্প হাতে নিয়েছে। গৃহহীনদের জন্য আরো গৃহনির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না। চার হাজার কোটি টাকা ব্যায়ে সুনামগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হচ্ছে। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখান করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু একটি মহল এসব উন্নয়ন ব্যাঘাতে তৎপর রয়েছে। এ জন্য আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাগন সহ সকল সচেতন জনগণকে সজাগ থাকতে হবে। সভার শেষে ছাতক দোয়ারা সহ সুনামগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টস্থ নবনির্মিত চত্বর কে” বীর মুক্তিযোদ্ধা চত্বর”ঘোষনা করা হয়। ##






